পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম ও ফুলবাড়ী প্রেসক্লাবের আয়োজন

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

Location :

Dinajpur
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় |নয়া দিগন্ত

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির আওতায় ফলদ ও বনজ জাতের পাঁচ হাজার চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়। দিনাজপুর পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম ও ফুলবাড়ী প্রেসক্লাব যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কার্যক্রম সম্পন্ন হয়।

সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এর আগে, ১০ আগস্ট ফুলবাড়ী ‘হাই কেয়ার’ প্রতিবন্ধী স্কুলে চারা বিতরণ ও রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল। সপ্তাহজুড়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে এসব চারা বিতরণ করা হয়।

দিনাজপুর পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিমের আহ্বায়ক মেহেদী হাসান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা ও দূষণ কমানো এবং বনজ সম্পদ বৃদ্ধি করা এ কর্মসূচির প্রধান লক্ষ্য। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নিশ্চিত করা সম্ভব হবে।