নওগাঁয় ১১ মামলার আসামি ডাকাত সরদার শরিফুল গ্রেফতার

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের অভিযানে ১১ মামলার আসামি ডাকাত সরদার মো: শরিফুল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
গ্রেফতারের পর ডাকাত সরদার শরিফুল
গ্রেফতারের পর ডাকাত সরদার শরিফুল |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের অভিযানে ১১ মামলার আসামি ডাকাত সরদার মো: শরিফুল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরিফুল মান্দা উপজেলার চকজামদই গ্রামের মরহুম আজির উদ্দীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানা পুলিশের অভিযানে নওগাঁ সদর থানার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে নওগাঁ সদর, মহাদেবপুর, মান্দা ও নিয়ামতপুর থানায় মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতি, চুরি, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এসব মামলা আদালতে বিচারাধীন আছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেফতার আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

তিনি বলেন, এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।