আশুগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

পরবর্তীকালে তাকে জব্দ করা মালামালসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী নিয়মিত অভিযানে ইয়াবাসহ মো: মোস্তফা সরকার (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত ইউনুছ সরকারের ছেলে।

সূত্র জানায়, মোস্তফা সরকার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা কৌশল অবলম্বন করতেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা, ৪টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির কিছু টাকা জব্দ করে। পরবর্তীকালে তাকে জব্দ করা মালামালসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খাইরুল আলম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।