পুলিশের তালিকায় ঝালকাঠিতে ৬১ চাঁদাবাজের তথ্য

সারাদেশে তিন হাজার ৮৪৯ জন চাঁদাবাজের তালিকা করেছে পুলিশ। যার মধ্যে ঝালকাঠির ৬১জন চাঁদাবাজের তথ্য নাম রয়েছে বলে জানা গেছে। এনিয়ে জেলা আলোচনা-সমালোচনা চলছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
পুলিশের তালিকায় ঝালকাঠিতে ৬১ চাঁদাবাজের তথ্য
পুলিশের তালিকায় ঝালকাঠিতে ৬১ চাঁদাবাজের তথ্য |নয়া দিগন্ত

সারাদেশে তিন হাজার ৮৪৯ জন চাঁদাবাজের তালিকা করেছে পুলিশ। যার মধ্যে ঝালকাঠির ৬১জন চাঁদাবাজের তথ্য নাম রয়েছে বলে জানা গেছে। এনিয়ে জেলা আলোচনা-সমালোচনা চলছে।

তালিকাভুক্ত ৬১ চাঁদাবাজের মধ্যে বিএনপি ও তার সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতার নাম রয়েছে বলে আলোচনা চলছে। এছাড়া সুবিধাবাদী এক শ্রেণির লোকও তালিকায় রয়েছে, যারা সব দলের সাথে মানিয়ে চলে নিজেদের স্বার্থ হাসিল করে থাকে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধ ও তাদের আইনের আওতায় আনতে প্রাথমিকভাবে এ তালিকা প্রস্তুত করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, এ চক্র দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বাস-টেম্পো স্ট্যান্ড, নৌঘাট, মাছ বাজার, ভ্রাম্যমাণ কাঁচাবাজার, সরকারি লিজকৃত জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান, পাইকারি আড়ৎ ও বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া, তালা ঝুলিয়ে দেয়া কিংবা নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার মতো ঘটনা ঘটায়।

পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজদের প্রায় ৯০ শতাংশই কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এমন অভিযোগও রয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদের পরিচয়ও বদলে ফেলে। একপর্যায়ে তারা নতুন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সক্রিয় হয়ে ওঠে এবং পুনরায় চাঁদা আদায় করতে শুরু করে।

পুলিশের একটি সূত্র জানায়, চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত অর্থের একটি অংশ কিছু অসাধু রাজনৈতিক নেতা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের কাছেও পৌঁছে। ফলে দীর্ঘদিন ধরেই এ চক্র প্রভাবশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।