সোনারগাঁওয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ উদ্বোধন শেষে মোনাজাত
সোনারগাঁওয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ উদ্বোধন শেষে মোনাজাত |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে নির্মিতএ স্বাধীনতা স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়।

স্বাধীনতা স্মৃতি স্তম্ভ উদ্বোধনকালে প্রধান অতিথি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের গর্ব। এই স্বাধীনতাকে ভুলে যাওয়ার মানে নিজেদের ইতিহাসকে অস্বীকার করা। স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর আমরা যখন এই স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে পেরেছি, তখন এটি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ত্যাগ, সংগ্রাম আর আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্ম যেন এই স্তম্ভ দেখে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় সেটিই আমাদের মূল লক্ষ।

আজহারুল ইসলাম মান্নান বলেন, এই মাটিতে শহীদের রক্ত মিশে আছে। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

স্বাধীনতা স্মৃতি স্তম্ভটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

এছাড়া পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।