ফেনীতে বাসচাপায় আহত স্কুলছাত্রের মৃত্যু

গত ২৮ জানুয়ারি বিকেলে মহিপালে বাবার দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় আবির। পথিমধ্যে মহাসড়কে অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

Location :

Feni
জুবায়ের হোসেন আবির
জুবায়ের হোসেন আবির |নয়া দিগন্ত

ফেনী অফিস

ফেনী শহরের রামপুর রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় আহত স্কুলছাত্র জুবায়ের হোসেন আবিরকে বাঁচানো গেলো না। দুর্ঘটনার ৬ দিন পর সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিক্ষক ও এলাকাবাসী সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি বিকেলে মহিপালে বাবার দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় আবির। পথিমধ্যে মহাসড়কে অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার দিকে তার মুত্যু হয়।

নিহত আবির শহরের শাহীন একাডেমি স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও পশ্চিম রামপুর এলাকার জমাদার বাড়ির জহিরুল ইসলামের ছেলে।