বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা
ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) শাজাহানপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫০ জন কৃতী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ এবং সঞ্চালনা করেন শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সায়েম।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনেরকেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া -৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: গোলাম রব্বানী ।
আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব, তৌফিকুল ইসলাম তাকী, তালিবুল হাবিব, রাকিবুল ইসলাম রবিন, লুৎফর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ, পূর্ব শাখার সভাপতি শাকিরুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি শোয়াইব আহম্মেদ প্রমুখ।



