সিলেট নগরীর কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দু’ পক্ষের সংঘর্ষে আহত বাসের হেলপার রিপন আহমদ (৩০) মারা গেছেন।
শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মো: আশরাফুজ্জামান।
নিহত রিপন আহমদ গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস, মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকেল পর্যন্ত কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের বহুমুখী সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হন।



