বুড়িচংয়ে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
মো: মমিন মিয়া
মো: মমিন মিয়া |সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে মো: মমিন মিয়া নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।

তিনি মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মমিন।

মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।