বিএসএএ’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ শিপিং অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বিএসএএ’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বিএসএএ’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ |নয়া দিগন্ত

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ শিপিং অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সর্বশেষ আপিল আবেদন প্রত্যাহার করা হলে নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পথ সুগম হয়।

এর আগে নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। গত ২০ এপ্রিল নির্বাচন বোর্ড স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বিএসএএ নির্বাচন বোর্ড জানায়, বাণিজ্য সংগঠন বিধিমালার ২৫ ধারা এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এখন থেকে নবনির্বাচিত কমিটি অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবে। একই দিন বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোর কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিপিং খাতের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মো: সালাহ উদ্দিন চৌধুরী। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আজিম রহিম চৌধুরী ও মো: আলি আকবর। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং মোহাম্মদ মশিউল আলম।

এছাড়া জেনারেল ক্যাটাগরিতে ১৩ জন পরিচালক এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়েছে। নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবে।