মদন ( নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১ টায় মোজাফফর আহমদ ফাজিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী সেক্রেটারি একেএম ফজলুল হকের সঞ্চালনায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গত সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক আলহেলাল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন) মাওলানা রহুল আমিন, উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, পৌর আমির ফারুক উদ্দিন ভুইঞা, পৌর সেক্রেটারি হাফিজুর রহমান শামীম, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসনাতসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেক সদস্যকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। বর্তমান সময় ইসলামী আদর্শ সমাজ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি পরিবারকে ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে হবে। তাহলেই আগামী প্রজন্মের মধ্যে ইসলামী চেতনা ও নৈতিকতার বিকাশ ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।



