মতলবে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদেরকে বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

Location :

Chandpur
মতলব দক্ষিণ থানায় মাদক মামলায় গ্রেফতার চার আসামি
মতলব দক্ষিণ থানায় মাদক মামলায় গ্রেফতার চার আসামি |নয়া দিগন্ত

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিদের গ্রেফতার বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার নারায়ণপুর গরু বাজার সংলগ্ন এলাকা থেকে মাছুয়াখাল গ্রামের বোরহান উদ্দিনকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এছাড়া, মতলব পৌরসভার কলাদী এলাকায় পূর্ব কলাদী জামে মসজিদ সংলগ্ন রিনা ও কামালদের তিনতলা বাড়ির সামনে থেকে কলাদী এলাকার জিহাদ তালুকদার হৃদয়কে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ।

পরে, নারায়ণপুরের ডাটিকারা গ্রামের জনৈক হুমায়ুন কবীরের খাবার হোটেলের সামনের রাস্তা থেকে সারপাড় গ্রামের মো: রফিককে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে, মতলব উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নারায়নপুর গ্রামের আয়নাল হক মিয়াজীকে এক পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদেরকে বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।