মাদারগঞ্জে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। রমজান মাসজুড়ে নির্ধারিত সময়ে ও স্থানে এই সুলভ মূল্যের বিক্রয় কার্যক্রম চালু থাকবে বলে আয়োজকরা জানান।

Location :

Jamalpur
যৌথ আয়োজনে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
যৌথ আয়োজনে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দফতর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: আতিকুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সুলভ মূল্যে সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বাজারের বাড়তি চাপ কিছুটা কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। রমজান মাসজুড়ে নির্ধারিত সময়ে ও স্থানে এই সুলভ মূল্যের বিক্রয় কার্যক্রম চালু থাকবে বলে আয়োজকরা জানান।