ড. মো: ইলিয়াস মোল্লা

শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখতে হবে

এ সময় তিনি শিক্ষকদের কাছে বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত জানতে চান। শিক্ষকরা মুক্ত আলোচনায় তাদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন।

Location :

Madhukhali
কথা বলছেন ড. মো: ইলিয়াস মোল্লা
কথা বলছেন ড. মো: ইলিয়াস মোল্লা |ছবি : নয়া দিগন্ত

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা।

এ সময় উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউনুস আলী ফকিরের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, আশাপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম ও বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রজব আলী মোল্যা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা উপ-সহকারী প্রকৌশলী সাগর হালদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, মধুখালী জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নওসের আলী চৌধুরীসহ উপজেলা বিভিন্ন মাধ্যমিক ও মাদরাসার প্রধান ও সহকারী প্রধান শিক্ষকগণ।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষাব্যবস্থাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রাখতে হবে, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি করতে হবে এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে যোগাযোগ রাখতে হবে।

এ সময় তিনি শিক্ষকদের কাছে বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত জানতে চান। শিক্ষকরা মুক্ত আলোচনায় তাদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন।

আলোচনায় শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয় পরিচালনা, ছাত্রছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, শিক্ষার মূল্যবোধ নিশ্চিতকরণ, ঝরেপড়া শিক্ষার্থী হ্রাস, জবাবদিহিতা ও মনিটরিং জোরদারকরণ, অভিভাবক সমাবেশ আয়োজনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এ সময় প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সাথে সকলের বক্তব্য শোনেন। এর আগে ফুলের তোড়া দিয়ে নবগত সংসদ সদস্যকে বরণ করে নেন উপজেলা মাধ্যমিক শিক্ষক ও মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দল।