‘হাঁস সরস্বতীর বাহন’ উল্লেখ করে হিন্দুদের ভোট চাইলেন রুমিন ফারহানা

‘হাঁস সরস্বতী দেবীর বাহন এবং এটি একটি পবিত্র প্রতীক। এ কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ আগামী নির্বাচনে হাঁস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
‘হাঁস সরস্বতীর বাহন’ উল্লেখ করে হিন্দুদের ভোট চাইলেন রুমিন ফারহানা
‘হাঁস সরস্বতীর বাহন’ উল্লেখ করে হিন্দুদের ভোট চাইলেন রুমিন ফারহানা |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনের বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘হাঁস সরস্বতী দেবীর বাহন এবং এটি একটি পবিত্র প্রতীক। এ কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ আগামী নির্বাচনে হাঁস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে স্বর্গীয় সূর্য কুমার দাস চৌধুরীর বাড়িতে অনুষ্ঠিত একটি ধর্মীয় মহোৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সাথে দলীয় ও স্থানীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান চলাকালে রুমিন ফারহানা উপস্থিত হলে আয়োজকদের পক্ষ থেকে বাবু সুহাস দাস চৌধুরী তাকে স্বাগত জানান।

পরে কীর্তন চলাকালীন হ্যান্ড মাইকে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘এবারের নির্বাচনে জনগণ দল নয়, প্রার্থী দেখে ভোট দেবে। আপনারা আমাকে একবারের জন্য সুযোগ দিন। আমি আপনাদের প্রত্যাশা পূরণে কাজ করতে সক্ষম হবো।’