ভারতে আগুনে নিহত সাভারের বাবুর জানাজা শেষে দাফন সম্পন্ন

ভারতের কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত সাভারের ব্যবসায়ী আহম্মেদ বাবুর লাশ বেনাপোল হয়ে দেশে পৌঁছানোর পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
ভারতে আগুনে নিহত সাভারের বাবুর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে
ভারতে আগুনে নিহত সাভারের বাবুর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে |নয়া দিগন্ত

ভারতের কলকাতায় একটি হোটেলে আগুনে পুড়ে নিহত সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহম্মেদ বাবুর (৩৭) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি বড় মাঠে নামাজে জানাজা হয়। পরে আমিনবাজারের বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে আহমেদ বাবুর বড় ভাই মনির হোসেন এ তথ্য জানান। এর আগে রাত ৩টার সময় আহম্মেদ বাবু লাশ বেনাপোল হয়ে সাভারের আমিনবাজার এসে পৌঁছায়।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি শিকদারপাড়া এলাকার মরহুম আদম আলীর চার ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন আহমেদ বাবু। তিনি আমিনবাজারের এম এ হোসেন টাওয়ারের মার্কেটে ‘কিউট কসমেটিক্স’ নামে একটি দোকান পরিচালনা করতেন।

দীর্ঘ দুই বছর পর ভারতের ভিসা পেয়ে গত সোমবার (১৭ আগস্ট) রাতে ব্যবসায়িক কাজে কলকাতায় যান আহমেদ বাবু। সেখানে পার্ক স্ট্রিটের কাছাকাছি ‘শিখা ইন’ নামের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। ওই হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশীর মধ্যে আহমেদ বাবুও রয়েছেন।

বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনে আহমেদ বাবুর পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। পরে তার ছবি পাঠানো হলে স্বজনরা সনাক্ত করেন।

আহমেদ বাবু স্ত্রী, ১০ বছরের রোজা নামের এক মেয়ে ও ৪ বছরের সোহাগ নামের এক ছেলে রয়েছে।