সিরাজদিখানে অষ্টম শ্রেণির ছাত্রী নিখোঁজ

নিখোঁজ কিশোরীর উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং গঠন স্বাভাবিক।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Munshiganj
নিখোঁজ সাবিনা আক্তার
নিখোঁজ সাবিনা আক্তার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক স্কুলছাত্রী সাবিনা আক্তার (১৫) নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উত্তর তাজপুর এলাকা থেকে সে নিখোঁজ হয়।

সাবিনা উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর এলাকার বাসিন্দা এবং সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম মো: শাহজাহান শেখ এবং মাতার নাম লিজা বেগম।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ কিশোরীর উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং গঠন স্বাভাবিক।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় জিডি (নম্বর-১১৮৮) করা হয়েছে বলে জানা গেছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে সিরাজদিখান থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।