পাবনার সাঁথিয়ায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পাবনা-১ আসনের সংসদ সদস্য ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন প্রমুখ।



