ধামরাইয়ে দোকানের চাল কেটে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি

ঢাকার ধামরাইয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা দোকানের চাল কেটে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাই বাজারের অভিক জুয়েলার্স
ধামরাই বাজারের অভিক জুয়েলার্স |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা দোকানের চাল কেটে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার ধামরাই বাজারের অভিক জুয়েলার্স নামক জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক বিপ্লব কুমার পাল বলেন, ‘প্রতিদিনের ন্যায় গতরাত ৮টার দিকে দোকানে তালা দিয়ে বাসায় চলে যান তিনি। পরে সকালে কর্মচারী দোকানে এসে শাটার খুলে দেখে সিন্দুকের তালা ভাঙা। সে আমাকে ফোন দিয়ে জানালে দোকানে আসি। চোররা চালের টিন কেটে দোকানের ভেতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটিয়েছে। এতে স্বর্ণ ও রুপার তৈরি প্রায় ১২ লাখ টাকার অলঙ্কার নিয়ে গেছে।’

ধামরাই জুয়েলারি ও স্বর্ণ বণিক সমিতির সদস্য মোবারক হোসেন জানান, ‘এর আগেও এ ধরনের কয়েকটা চুরির ঘটনা ঘটেছে। নৈশ্ব প্রহরী থাকলেও তা শুধু নামেমাত্র। আমরা শুধু টাকা দিয়ে যাচ্ছি, কিন্তু এর কোনো সুফল পাচ্ছি না।’

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন ও চোরদের শনাক্ত করতে দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।