কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনকে সামনে রেখে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের সংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার রামরায়গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন।
রামরায়গ্রাম ইউনিট জামায়াত সভাপতি মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে ও বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিচালক মাসুদ করিমের পরিচালনায় বক্তব্য রাখেন ইউরোপ প্রবাসী মাসুম বিল্লাহ, প্রবাসী তোফায়েল রেজা, প্রবাসী গাজী নাছির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে ডা: তাহেরের হাতে ফুল দিয়ে বিএনপি নেতা রুহুল আমিন, বাবুল মিয়া এবং মো: শহীদ উল্লাহ জামায়াতে যোগদান করেন।



