চট্টগ্রামের মিরসরাইয়ে নাশকতা ও সহিংসতা রোধে পুলিশের বিশেষ অভিযানে আবু সুফিয়ান লাতু (৬০) ও ইমামুল ইসলাম লিটন (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আবু সুফিয়ান লাতু বারইয়ারহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে, ইমামুল ইসলাম লিটন পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগ নেতা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নাশকতা রোধে পুলিশের অভিযানে দুইজনকে আটক করা হয়। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।



