দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ধামরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমভাগ ইউনিয়ন পরিষদের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) ধামরাই সোমভাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়।
সোমভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন এবং সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান খান, সহ-সভাপতি হাজী হারুন, বিএনপি নেতা শফিকুল ওয়ারেচ, হাবিবুর রহমান, আল আমিন হোসেন, নুরুল হক, ইউপি সদস্য কালাম ও ইউপি সদস্য রহমানসহ অনেকে।



