বৈষম্যবিরোধী আন্দোলন

মাদারীপুরে শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল মাতুব্বরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল মাতুব্বর (লাল চিহ্নিত বৃত্তে)
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল মাতুব্বর (লাল চিহ্নিত বৃত্তে) |নয়া দিগন্ত

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল মাতুব্বরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

আটক ফয়সালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত হত্যা, পুলিশি কাজে বাঁধা ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

এর আগেও তাকে গ্রেফতার করা হলেও জামিনে এসে পুনরায় সন্ত্রাসী বিরোধী কর্মকাণ্ড করায় ফের তাকে গ্রেফতার করা হয়।

ফয়সাল মাতুব্বর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

এর আগে আওয়ামী লীগের সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের অনুসারী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পুলিশ জানায়, ফয়সালকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তাকে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া অন্য জামিন ছাড়া মামলাও গ্রেফতার দেখানো হয়। ফয়সাল ২০২৪ সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মস্তফাপুর ও যুব উন্নয়নের সামনে ছাত্রদের ওপর অস্ত্র নিয়ে হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ফয়সালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভূক্ত আসামি ছিলো সে। এছাড়া অন্য মামলাও রয়েছে।’