মুরাদ হোসেন মণ্ডল, উলিপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক রাকিবুল হাসান রাশেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার। এছাড়া বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব ইমারুল হক টুটুল এবং উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল গফফার সোহেলসহ অন্যান্য শিক্ষক নেতারা।
অনুষ্ঠানের শেষে উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন মুন্নার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব জোবায়দুল ইসলাম।



