চিতলমারীতে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় জোটের র‌্যালি

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, খেলাফত আন্দোলনের সভাপতি জিহাদ বিন সিরাজ ও খেলাফত মজলিসের সভাপতি মোস্তাফিজুর রহমান।

Location :

Bagerhat
উপজেলা সদর বাজারে অনুষ্ঠিত র‌্যালি
উপজেলা সদর বাজারে অনুষ্ঠিত র‌্যালি |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের চিতলমারীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় জোট র‌্যালি ও পথসভা করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদর বাজারে এ র‌্যালি ও পথসভা হয়। স্থানীয় দলীয় কার্যালয়ে থেকে র‌্যালিটি শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে শেষ হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, খেলাফত আন্দোলনের সভাপতি জিহাদ বিন সিরাজ ও খেলাফত মজলিসের সভাপতি মোস্তাফিজুর রহমান।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না ও সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী।