যমুনা নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলে যমুনা নদীতে নৌযান ঠেকিয়ে চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নৌযান মালিক-কর্মচারীরা।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Chauhali
যমুনা নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
যমুনা নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলে যমুনা নদীতে নৌযান ঠেকিয়ে চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নৌযান মালিক-কর্মচারীসহ তিন উপজেলার কয়েকটি গ্রামের শত শত নারী ও পুরুষ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে যমুনার দুর্গম চরাঞ্চল বেলকুচির বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপিয়া হাওয়া ভবন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেশপুরের নৌযান মালিক–কর্মচারীরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীতে সালাম ও তার বাহিনী রাত হলেই নৌকা নিয়ে সশস্ত্র মহড়া দেয়। সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে তারা সকল প্রকার বাল্কহেড, ছোট-বড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে। চাঁদা না দিলে নৌযান শ্রমিক-কর্মচারীদের মারধর করে। এই সালাম বাহিনী থেকে রক্ষা পেতে আজ আমরা নৌযান মালিক ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে দাঁড়িয়েছি।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে যমুনায় নৌপথ নিরাপদ করতে বেশ কিছু দাবি উত্থাপন করেন।

মানববন্ধনে আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লা প্রমুখ।