মহেশপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, তবে প্রধান অভিযুক্ত এখনো পলাতক।

আব্দুস সেলিম, মহেশপুর (ঝিনাইদহ)

Location :

Maheshpur
মহেশপুর থানা
মহেশপুর থানা |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ‍পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ভুক্তভোগীর বাবা মহেশপুর থানায় একটি মামলা করেন।

পরিবারের অভিযোগ, ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে আসেন ভুক্তভোগী। পরিবারের সদস্যদের খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে গিয়ে ডালিম (২৫) ও তার সহযোগীরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরদিন সকালে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার দুপুরে মহেশপুর থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত ডালিম এখনো পলাতক রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হেমায়েত উদ্দিন জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।