প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল

ধর্মীয় নেতাদের ঈদের আগেই বোনাস দেয়ার কাজ চলছে

আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই পরিবারের মহিলা সদস্যদের নিকট ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দেয়া হবে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল
প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল |নয়া দিগন্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, ‘ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ফাদারসহ ধর্মীয় নেতাদের ঈদের আগেই বোনাস দেয়ার কাজ চলছে।’

শনিবার বিকেলে (২৮ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে ও কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনায় এই কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই পরিবারের মহিলা সদস্যদের নিকট ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দেয়া হবে।’

তিনি বলেন, ‘আমি প্রতিটি মায়েদের কাছে ওয়াদা করেছিলাম ফ্যামিলি কার্ড নিয়ে ফিরে আসব। পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ডের যাত্রা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। দুর্নীতির ও রাজনৈতিক হস্তক্ষেপের ঊর্দ্ধে গিয়ে আমাদের মা, বোন, চাচি, কাকিদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনী ইশতেহারে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার কথা ছিল। ইতোমধ্যে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষিকার্ড বিতরণ কার্যক্রম অনতিবিলম্বে শুরু হবে।’

লালপুরের সকল ধরনের অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে দল মতের ঊর্দ্ধে উঠে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘লালপুর বাগাতিপাড়ায় কোনো রকম চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বের জায়গা থাকবে না। দল মতের ঊর্দ্ধে উঠে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেরা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, লালপুর উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর উইনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।