পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নীল কুমার (৪০ ) নামে এক যুবক নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের শেখ বাঁধা এলাকার দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত নীল কুমার (৪০) দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের তেপুপাড়া এলাকার মৃত উপেন রায়ের ছেলে।
আহতরা হলেন- পার্শ্ববর্তী ঠাকুরগাঁ জেলার রুহিয়া উপজেলার তালতলী গ্রামের প্রতাপের ছেলে পায়েল(১৪), দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকার জয়নুলের ছেলে আল আমিন(৩০), একই ইউনিয়নের বাবু পাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে বিপুল(২৭) ও গোপাল চন্দ্রের ছেলে আদিত্য (১০)।



