বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার হাফিজুর রহমানের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার হাফিজুর রহমানের
বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার হাফিজুর রহমানের |নয়া দিগন্ত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। তুরস্কভিত্তিক একটি সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হুইলচেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুরকে সবার জন্য বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে চান তারা। বিশেষ চাহিদাসম্পন্ন, শারীরিকভাবে অক্ষম এবং বিভিন্নভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য নগরীতে বিশেষ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা সুযোগ পেলে অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা পৌঁছে দেবো, ইনশাআল্লাহ।’

ড. হাফিজুর রহমান বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার ও প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচল ও দৈনন্দিন জীবন সহজ করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সদর মেট্রো থানার আমির ও গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাদিকুজ্জামান খান, বাসন থানার আমির ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আকরামুল ইসলাম, সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর প্রার্থী এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।