ঈশ্বরগঞ্জে খাদ্য অধিদফতরের চাল উদ্ধার, ১৪ বস্তা জব্দ

উদ্ধার করা চাল আগামী সোমবার গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Ishwarganj
উদ্ধার করা চাল
উদ্ধার করা চাল |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্য অধিদফতরের ১৫ টাকা কেজি দামের চাল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন জয়পুর এলাকায় জুবায়ের নামের এক ব্যক্তির বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

জানা যায়, জুবায়েরের বাড়িতে খাদ্য অধিদফতরের চাল মজুদ থাকার খবর পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ১৪ বস্তা চাল পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৪২০ কেজি চাল উদ্ধার করে জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান জানান, উদ্ধার করা চাল আগামী সোমবার গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

Topics