বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৭০ পাবনা-৩ এলাকার (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে হাসান জাফির তুহিনের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাসান জাফির তুহিন সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহ্বান জানান। এসময় সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুনসহ চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুরে কর্মরত সাংবাদিক, বিএনপি নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান, নূর মুজাহিদ স্বপন, আসাদুজ্জামান আরশেদ, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, নুরুল করিম আরজ খান প্রমুখ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।



