জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিএনপি : মমিনুল হক

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণে আগামী পাঁচ বছর বিএনপি কাজ করবে। জনসেবায় কাজ করতে হলে স্থানীয় জনগণের মতামত ও সমস্যা জানা অত্যন্ত জরুরি।’

Location :

Chandpur
শাহরাস্তি উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভা
শাহরাস্তি উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভা |নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: মমিনুল হক বলেছেন, ‘জনগণের আকাঙ্ক্ষা পূরণে আগামী পাঁচ বছর বিএনপি কাজ করবে। জনসেবায় কাজ করতে হলে স্থানীয় জনগণের মতামত ও সমস্যা জানা অত্যন্ত জরুরি।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শাহরাস্তি উপজেলার অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক উপস্থিত সবার সাথে জনগণের উন্নয়ন, সরকারি সেবা কার্যক্রম সম্পর্কিত উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।

এছাড়াও তিনি মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, টপসয়েল কাটা, ভূমি অফিস ও থানায় দালালচক্র, দরবার সালিশের নামে নিরীহ মানুষকে হয়রানিসহ বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। সভায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মমিনুল হক।

মতবিনিময় সভায় উপজেলা আইসিটি কর্মকর্তা মো: শাহজাহানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান পাটওয়ারী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশন (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী (লিটন), উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজি, সদস্যসচিব এতেশামুল হক গনি, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সিকদার, ছাত্রদলের আহ্বায়ক এ বি এম পলাশ, সদস্যসচিব আজগর হোসেন মিয়াজীসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলাদলের নেতাকর্মীরা।