দিনাজপুরে প্রসূতির মৃত্যুতে সড়ক অবরোধ, ক্লিনিক ভাঙচুর

মৃত্যুর খবর পেয়ে ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। রাত ৯টা পর্যন্ত টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ক্লিনিকের ডা: বকুল হোসেন মালিক বেলালসহ কর্মকর্তা-কর্মচারীরা গা-ঢাকা দেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বীরগঞ্জ ক্লিনিক
বীরগঞ্জ ক্লিনিক |নয়া দিগন্ত

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজারের সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে এক প্রসূতির সমেজা খাতুন (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধ এবং ক্লিনিক ভাঙচুর করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলের দিকে বীরগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মৃত সমেজা খাতুন কাহারোল উপজেলার সরঞ্জা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পরিবারের অভিযোগ, ভুল অপারেশনের কারণে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে তাকে আশঙ্কা জনক অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্স সেন্টারে পাঠান ক্লিনিক কর্তৃপক্ষ।

মৃত্যুর খবর পেয়ে ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। রাত ৯টা পর্যন্ত টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ক্লিনিকের ডা: বকুল হোসেন মালিক বেলালসহ কর্মকর্তা-কর্মচারীরা গা-ঢাকা দেন।

বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ক্লিনিকে সিজারের পর গুরুত্বর অবস্থায় সমেজা খাতুনকে শহরে নেয়া হলেও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় ক্লিনিকটি সিলগালা করেছেন সহকারি ভূমি কমিশনার দ্বীপংকর বর্মন।