ফুলেল ভালোবাসায় জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল ভালবাসায় সর্বস্তরের মানুষ জাতির বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
ফুলেল ভালোবাসায় জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ফুলেল ভালোবাসায় জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা |নয়া দিগন্ত

৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল ভালোবাসায় সর্বস্তরের মানুষ জাতির বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি।

সরেজমিনে দেখা যায়, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বের হয়ে যাওয়ার পর মূলফটক সর্বস্তরের মানুষের জন্য খোলে দেয়া হয়। পরে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন এবং বীর সন্তানদের শ্রদ্ধা জানান।

বেলা বাড়ার সাথে সাথেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদি।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি, ছাত্রদল, যুবদল, সিপিবি সহ নানা সামাজিক সংগঠন যেমন-শিমুলিয়া নবীন সংঘ, বিভিন্ন ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান, শিশু-কিশোর তথা সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানাতে আসা শিমুলিয়া নবীন সংঘের সভাপতি দেলোয়ার হাসান জানান, প্রতিবছরই তাদের সংগঠন থেকে শ্রদ্ধা জানানো হয়। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। তাদের কাছে আমরা চিরঋণী। তাই শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি বলেও জানান তিনি।

কলেজ পড়ুয়া শিক্ষার্থী এশা জানান, তিনি বন্ধুদের সাথে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছেন। শহীদদের জন্য তিনি গর্ভিত। যাদের আত্মত্যাগের বিনিময়ে পরিচিত হয়েছে এই বাংলাদেশ ও মাতৃভূমি। তাই শ্রদ্ধাভরে স্মরণ করতে এসেছেন।

এর আগে ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রদান করে গার্ড অব অনার। তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হয়।