সালাউদ্দিন তালুকদার কুমারকে সভাপতি এবং মাহমুদ হাসান শাহীনকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু, সহ-সভাপতি মাহদি হাসান, লুৎফুর রহমান লিটন, এস এম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, দফতর সম্পাদক খালিদ হাসান ও প্রচার সম্পাদক ইফতেকার আহমেদ রনি।
বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
দীর্ঘ চার বছর পর পিরোজপুর জেলা ছাত্রদলের এ কমিটি ঘোষণা করা হলো।
নতুন সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘আগামী দিনে আমাদের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পিরোজপুর জেলাকে ছাত্রদলের ঘাটিতে রূপ দিয়ে গণতান্ত্রিক সংগ্রামের জন্য প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।’



