দামুড়হুদায় পাওয়ার টিলার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মাসুদ রানা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। জয়রামপুর কাঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝায় পাওয়ার টিলার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা
দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটবোঝাই পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে একজন নিহত হয়েছেন। এতে পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম (৩৭) গুরুতর আহত হন।

রোববার (১২ এপ্রিল) দুপুর ৩টার দিকে দামুড়হুদার জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন পাড়ার মরহুম শামীম হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত‍্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, রোববার দুপুরে মাসুদ রানা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। এ সময় জয়রামপুর কাঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝায় পাওয়ার টিলার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাসুদ রানা ও পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।