কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা

সভায় ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নেয়া হয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির মো: আব্দুল মুন্তাজিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল আলম ভূঁইয়া খোকন, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, জেলা ছাত্রদল সদস্য সালমান আহমেদ, ছাত্রনেতা মেহেদি হাসান, জুলাইযোদ্ধা লিংকন আহমেদ, শামিম আহমেদ, আদনান চৌধুরী, জাহিদুল ইসলাম ও শেখ মো: বদরুল ইসলাম রানা, আদনান, ইব্রাহিম প্রমুখ।

সভায় ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী এবং বিভিন্ন মসজিদ-মন্দিরে প্রার্থনা।