ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ৬০০ পিস ইয়াবাসহ মো. সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ধান্যদৌল এলাকায় নিজ বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত সোনা মিয়া ওরফে ইসমাইল সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে সোনা মিয়া ওরফে ইসমাইলের বসতঘর তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ইসমাইলকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।



