মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
উদ্ধার তাজা গুলি
উদ্ধার তাজা গুলি |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত শটগানের ৫০টি তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, র‌্যাব-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ৮টার দিকে শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় পতিত জমিতে একটি পরিত্যক্ত ঘরের পাশে নারকেল গাছের গোড়ায় ঝোপের মধ্যে তল্লাশি চালায়।

এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০টি শট গান কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার করে র‌্যাব সদস্যরা। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।