ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’ উদ্বোধন |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।

IMG-20260820-WA0015

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ মিলনায়তন ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়।

ভাষাসৈনিক ও বাংলাদেশে ইসলামী আন্দোলনের অন্যতম রূপকার হিসেবে উল্লেখ করে প্রফেসর গোলাম আযমের স্মরণে রিসার্চ সেন্টারটির নামকরণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মো. নজরুল ইসলাম খাদেম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমির মো. গোলাম ফারুকসহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এ রিসার্চ সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্বীনি শিক্ষা, শিক্ষা ও গবেষণা এবং সামাজিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেয়া হবে।