দোহারে ২ হাজার পরিবার পেলো ইফতার সামগ্রী

তানভির কনস্ট্রাকশন লিমিটেডের (টিসিএল) পক্ষ থেকে দুই হাজার পরিবারের মাঝে চাল, ডাল, খেজুর, ছোলা, চিড়া, সয়াবিন তেল, মুড়ি, চিনি, পেঁয়াজ, সেমাই ও নুডুলস বিতরণ করা হয়।

শওকত আলী রতন, দোহার (ঢাকা)

Location :

Dhaka
দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান
দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান |নয়া দিগন্ত

ঢাকার দোহারের বানাঘাটা এলাকায় দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে তানভির কনস্ট্রাকশন লিমিটেডের (টিসিএল) পক্ষ থেকে দুই হাজার পরিবারের মাঝে চাল, ডাল, খেজুর, ছোলা, চিড়া, সয়াবিন তেল, মুড়ি, চিনি, পেঁয়াজ, সেমাই ও নুডুলস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে টিসিএলের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। এখন আমার দায়িত্ব হলো আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করা। কে আমাকে ভোট দিয়েছে বা কে ভোট দেননি তা বিবেচ্য বিষয় না, আপনারা আমাকে নির্বাচিত করেছেন এজন্য আমি সবার এমপি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। টিসিএল বিভিন্ন উৎসব ও দুর্যোগে মানুষের পাশে থাকে। আমি টিসিএলের সাফল্য কামনা করছি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিসিএলের চেয়ারম্যান পারভিন আক্তার, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম, সাবেক সুতারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বেপারী প্রমুখ।