লৌহজংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ইয়াবাসহ গ্রেফতাররা
ইয়াবাসহ গ্রেফতাররা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায় লৌহজং থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন সিরাজদিখান উপজেলার শেখেরনগর ইউনিয়নের ফইনপুর গ্রামের মো: নুরুজ্জামান (৪২) ও একই এলাকার পাউসার গ্রামের মো: রাশেদ খান (৩০)।

রাতে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল-ইসলাম এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় লৌহজং থানার এসআই (নি:) প্রবীর কুমার সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় নুরুজ্জামান ও রাশেদকে মোট ৪২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৃথক অপর একটি অভিযানে লৌহজং থানার এসআই (নি:) লোকমান মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের সুইচ গেইট সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে মোক্তার হোসাইনকে (৫২) ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামে।

আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান থানার ওসি।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এ অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হবে।