বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন ৩ যাত্রী

চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে মো: আব্দুল্লাহ আল মামুন ও আসানুর রহমানসহ অজ্ঞাত আরো এক ব্যক্তি যাত্রা করছিলেন। পথিমধ্যে কোনো এক সময় তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন এক যাত্রীকে উদ্ধার করছে রেলওয়ে পুলিশ
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন এক যাত্রীকে উদ্ধার করছে রেলওয়ে পুলিশ |নয়া দিগন্ত

যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে আহতদের উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার পারভিনা খাতুন ও স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে মো: আব্দুল্লাহ আল মামুন ও আসানুর রহমানসহ অজ্ঞাত আরো এক ব্যক্তি যাত্রা করছিলেন। পথিমধ্যে কোনো এক সময় তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন।

পরে ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছালে সহযাত্রীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাভারন শাখায় ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আব্দুস সাত্তারের ছেলে আসানুর রহমান ও আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুনের কিছুটা জ্ঞান ফেরে। তবে অজ্ঞাত একজন এখনো অচেতন রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।