মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইকরা মডেল মাদ্রাসার র্যালি, পবিত্রতা রক্ষার আহ্বান

র‌্যালির মাধ্যমে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের আহ্বান জানানো হয়।

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)

Location :

Panchagarh
মাহে রমজান উপলক্ষে র‌্যালি
মাহে রমজান উপলক্ষে র‌্যালি |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে অবস্থিত ইকরা মডেল মাদরাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শহরের সবুজপাড়া এলএসডি রোড এলাকায় অবস্থিত মাদরাসা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার, বিজয় চত্বর চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশদ্বার ঘুরে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মাদরাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ, সহকারী পরিচালক ক্বারী মাওলানা সোহাগ মিলন সাব্বিরসহ অন্য শিক্ষকরা। এতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

র‌্যালির মাধ্যমে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, রমজান মাস ইবাদত-বন্দেগি ও আত্মসংযমের মাস। এ মাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার করা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য।

র‌্যালি থেকে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়, যেন সবাই শালীনতা বজায় রেখে রমজানের তাৎপর্য ধারণ করেন এবং বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করেন।

বক্তারা আরো বলেন,পবিত্র মাহে রমজান হল ইবাদতের মাস তাই বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় সে বিষয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এবং দিনের বেলা হোটেল বন্ধ রাখার বিষয়ে বলেন, বিকেল বেলা রাস্তার দু’পাশে ইফতার বিক্রি করেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

‘আহলান সাহলান মাহে রমাদান’ স্লোগানে মুখরিত হয়ে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা স্বাগত র‌্যালির মাধ্যমে পবিত্র মাহে রমজানকে বরণ করে।