ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

ওসমান হাদির ওপর হামলাকারীদের হুঁশিয়ার করে বলতে চাই, তোমাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। ইন্টেরিম সরকারকে বলছি, দ্রুত ব্যবস্থা নিতে হবে, নয়তো আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ |নয়া দিগন্ত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের হুঁশিয়ার করে বলতে চাই, তোমাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। ইন্টেরিম সরকারকে বলছি, দ্রুত ব্যবস্থা নিতে হবে, নয়তো আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

সমাবেশ শেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসুর ভিপি ও রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সালসহ অন্য নেতাকর্মীরা।