পোরশা সীমান্তে ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১ থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা এলাকার ধাওয়াপাড়া আম বাগান এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
বর্ডার গার্ড বাংলাদেশের উদ্ধার করা ফেন্সিডিল
বর্ডার গার্ড বাংলাদেশের উদ্ধার করা ফেন্সিডিল |নয়া দিগন্ত

নওগাঁর পোরশা সীমান্তে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহল সদস্যরা।

বুধবার (৪ মার্চ) রাত ৮টায় বিভিন্ন সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১ থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা এলাকার ধাওয়াপাড়া আম বাগান এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

হাবিলদার আল-আমিনের নেতৃত্বে চোরাচালান প্রতিরোধ টহলদল পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিলগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলোর সিজার মূল্য ১১ হাজার ২০০ টাকা।

নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার সেখ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য পোরশা থানায় জমা করা হয়েছে বলে জানান তিনি।