বকশীগঞ্জে ধানক্ষেত থেকে অকটেন উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে ধানক্ষেত থেকে ১৪৫ লিটার অকটেন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে ধানক্ষেত থেকে ১৪৫ লিটার অকটেন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর এলাকায় অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রামে রাখা এসব অকটেন উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকাটিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।