মাদারীপুরে সাথী হত্যাকাণ্ডে দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেফতার এবং তাদের ফাঁসির দাবি জানান।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন |নয়া দিগন্ত

মাদারীপুরে সাথী আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্তানের জন্য মা-বাবার ঘরই সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হলেও সাথী আক্তার তার শ্বশুর গোলাম বেপারীর কথিত যৌন নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা করে এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো অভিযুক্ত গোলাম বেপারী, শাশুড়ি পেয়ারি বেগম, ননদ শিলা আক্তার, রকিব মুন্সি ও আরজু বেগমকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেফতার এবং তাদের ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাথী আক্তারের মা রুনা বেগম, মাদারীপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল হাওলাদার, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাইম কাজী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।