মিরসরাইয়ের বারইয়ারহাটে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ইউটার্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
আগুন লাগা কাভার্ডভ্যান
আগুন লাগা কাভার্ডভ্যান |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ের চলন্ত কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ইউটার্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) বহনকৃত কাভার্ডভ্যান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে আগুন ধরে যায়। গাড়ির চালক ও সহকারী লাফ দিয়ে বের হয়ে যান। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ারসার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানে মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।